عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ:
“مَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ”.
[رَوَاهُ الْبُخَارِيُّ, رقم: 6018، وَمُسْلِمٌ, رقم: 47]
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, তার হয় উত্তম কথা বলা উচিত অথবা চুপ থাকা উচিত। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, আপন প্রতিবেশীর প্রতি তার সদয় হওয়া উচিত। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, আপন অতিথিকে তার সম্মান করা উচিত।”
[বুখারীঃ ৬০১৮, মুসলিমঃ ৪৭]
বাংলা ফন্ট ঠিকমত আসছে না…আমি অভ্র ব্যবহার করি
By: rashed016 on মে 25, 2008
at 12:48 pm
জনাব রাশেদ,
আমি আপনার লেখা সুন্দরভাবে পড়তে পারছি।
আপনি যদি ফায়ারফক্স ব্যবহারকারী হন, তাহলে সমস্যা হতে পারে। কেননা, ফায়ারফক্সে ইউনিকোড ভেঙ্গে যায়। এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার, ম্যাক্সথন, অপেরা, আভান্ট ইত্যাদি ব্রাউজারগুলোতে ভালোভাবে দেখতে পাবেন।
জাযাকাল্লাহ্।
By: ফজলে এলাহি মুজাহিদ on মে 25, 2008
at 8:31 pm